প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ‘সবুজ ত্রিশাল’ কর্মসূচির আওতায় ৮ হাজার শিক্ষার্থীকে একটি করে গাছের চারা দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরের নজরুল একাডেমি স্কুলমাঠে ত্রিশাল উপজেলা পরিষদের উদ্যোগে এসব চারা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন ইউএনও আবু জাফর রিপন। দুই মাস আগে ত্রিশাল উপজেলা পরিষদের পক্ষ থেকে ‘সবুজ ত্রিশাল’ নামের কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির আওতায় গত দুই মাসে বিভিন্ন সময়ে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।