চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে আবদুল গফুর ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় দুস্থ মানুষ ও শিশু শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক আম্রপালির চারা বিতরণ করা হয়েছে। এ সময় লাঠির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপণ করা হয়। মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি