চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার তিন শতাধিক কৃষকের মধ্যে নারকেলের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা হর্টিকালচার সেন্টার ও কৃষি কার্যালয়ের যৌথ আয়োজনে সকালে কৃষি কার্যালয়ের সভাকক্ষে ‘খাটো জাতের নারিকেল চারা পদ্ধতি ও ফলবাগান ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন সিনিয়র হর্টিকালচারিস্ট মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া কৃষকদের মধ্যে বিনা মূল্যে একটি করে বর্ধনশীল খাটো জাতের নারকেলের চারা বিতরণ করা হয়।