চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জে দিশারী আবাসন প্রকল্পে বন বিভাগের উদ্যোগে বিনা মূল্যে ১৫০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় আবাসন প্রকল্পের ১৬০টি পরিবারের সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক মিজানুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন।