চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজারে অগ্রদূত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গতকাল বুধবার বনজ ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার পতনউষার ইউনিয়নের জনমিলনকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের সভাপতি নারায়ণ মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল। অনুষ্ঠানে শতাধিক ব্যক্তির মধ্যে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়।