চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় গতকাল রোববার ৫০ হাজার গাছের চারা বিনা মূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ওই দিন সকালে লাকসাম পৌর এলাকার নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাংসদ মো. তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহগীর আলম, পৌরসভার কাউন্সিলর মো. মোশাররফ হোসেন মজুমদার প্রমুখ।