চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার, সুলতানপুর, পাইকুরাটি ও বমলহাটি গ্রামের ৫০০টি পরিবারের মধ্যে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ওই পরিবারগুলোকে তাদের বসতবাড়িতে অন্তত পাঁচটি করে চারা রোপণে উদ্বুদ্ধ করা হয়। স্থানীয় ইউপি ও বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সৌহার্দ্য-২ কর্মসূচির গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান।