চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার অনুপম শিক্ষা একাডেমীতে গতকাল শনিবার দুপুরে ১০০ শিক্ষার্থীর মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা, অনুপম গ্রুপের চেয়ারম্যান আবদুল কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক কাজী নাজমুল হাসান, কবি ও সংগঠক ফখরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।