প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চাষিদের বিনা মূল্যে ফলদ চারা বিতরণ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়ি কার্যালয় প্রাঙ্গণে গতকাল রোববার দুপুরে চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। চারা বিতরণের আগে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক যুগল পদ দে, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য নির্বাহী কর্মকর্তা মহব্বত উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা। জেলা পরিষদ থেকে এ বছর আম, লিচু, বেল ও নারিকেলের ২৪ হাজার চারা ২৫০ জন কৃষকের কাছে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।