প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিদরিদ্র পরিবারের মা ও শিশুর পুষ্টি চাহিদা নিশ্চিত, আয় বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫৪টি উপকারভোগী পরিবারের মধ্যে ফলদ গাছের দুই হাজার চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার শেরপুর জেলা সদরের দোছরা ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরশ্রীপুর হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আবদুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, সংস্থার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক তৃষ্ণা দাজেল, স্বাস্থ্য কর্মকর্তা লাকী চিসিম, প্রভুদান সাওজাল, সোহাস সাংমা, মো. মুসলিম উদ্দিন প্রমুখ। এ সময় বলাইয়েরচর ইউনিয়নের সংস্থার উপকারভোগী প্রতি পরিবারকে ২০টি করে লেবু, ১০টি করে আম ও সাতটি করে লিচুর চারা দেওয়া হয়।