চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শনিবার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে তিন শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজ মাঠে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ আক্তার। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের কুটি শাখার ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন মিল্লাত কেমিক্যাল কোম্পানি পরিচালক মেহফুজ জামান, কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দত্ত প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|