প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ বন্ধুসভার সদস্যরা গতকাল শনিবার শিক্ষার্থীদের মধ্যে ৪০০টি গাছের চারা বিতরণ করেন। শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এসব ফলদ, বনজ ও ঔষধি চারা দেওয়া হয়। নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক এ কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষার্থীদের একটি করে চারা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, প্রথম আলো প্রতিনিধি ওমর ফারুক, জেলা বন্ধুসভার আহ্বায়ক মাহফুজুল আলম ও যুগ্ম আহ্বায়ক তাসরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে এসপি মোজাম্মেল ও অন্য অতিথিরা বৃক্ষের উপকারিতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। নওগাঁ প্রতিনিধি|