চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণে ইসলামী ব্যাংক মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থ গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার দগরপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বুধবার সকাল ১০টায় এসব চারা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার। এতে সভাপতিত্ব করেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবীব, ওই ব্যাংকের কর্মকর্তা ফয়েজ আহম্মেদ প্রমুখ। জসিম উদ্দিন বলেন, ব্যাংকের আরডিএস প্রকল্পের আওতায় শতাধিক গরিব ও দুস্থ গ্রাহককে পেয়ারা, আমড়া, জলপাই, আম, জামসহ বিভিন্ন জাতের তিন হাজার চারা দেওয়া হয়।