চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বিভিন্ন প্রতিষ্ঠানে নানা জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। আরও বক্তব্য দেন সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে এক হাজার ফলদ গাছের চারা বিতরণ করেন।