চারা রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে সংরক্ষিত ন্যাড়া পাহাড়ে ৬ লাখ ৫০ হাজার চারা রোপণ করা হয়েছে। আকাশমণি, কড়ই, বাইরা, সেগুনসহ বিভিন্ন প্রজাতির চারা পাহাড়ের ২৬০ হেক্টর জায়গায় রোপণের কাজ গত মার্চ মাসে শুরু হয়। গত শুক্রবার এ কাজ শেষ হয়েছে। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, উপকারভোগীরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে একদিন এই বাগান সম্পদে পরিণত হবে। দ্বীপের দুর্যোগ মোকাবিলা করার জন্য এই বাগান সহায়ক হিসেবে কাজ করবে।