প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় চর এলাকায় ২২০ হেক্টর জমিতে নতুন করে প্যারাবন সৃজন করা হয়েছে। গত মার্চ মাসে শুরু হয়ে গত মঙ্গলবার চারা রোপণের কাজ শেষ হয়। এতে পাঁচ লাখ বাইন চারা রোপণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে দ্বীপের মানুষকে রক্ষা করতে এই সৃজিত প্যারাবন সহায়তা করবে।