চারা রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বধ্যভূমি-৭১-এর সৌন্দর্য বাড়াতে এখানে বিভিন্ন জাতের ফুলগাছের চারা রোপণ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় বধ্যভূমির ফ্রেশ কর্নারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান একটি শেফালি এবং শ্যামলী পরিবহনের চেয়ারম্যান রামেন্দ্রনাথ ঘোষ একটি কামিনী ফুলগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বধ্যভূমির অন্যতম পরিচালক মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, সাংবাদিক বিকুল চক্রবর্তী, ব্যবসায়ী হাফিজুর রহমান বকুল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পাতাবাহারসহ বিভিন্ন জাতের ফুলগাছ লাগানো হয়।