প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলের বগা-কালাইয়া সড়কের দুই পাশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার তাল, নিম ও খেজুরগাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ওই তিন প্রজাতির প্রায় দেড় হাজার গাছ রোপণ করা হয়। সকালে কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। উপজেলা কৃষি কর্মকর্তা সরোয়ার জামান বলেন, বগা-কালাইয়া সড়কের প্রায় ১৫ কিলোমিটারের দুই পাশে ওই তিন প্রজাতির ১০ হাজার চারা রোপণ করা হবে।