চারু মজুমদারের ৪১তম শহীদ দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমরেড চারু মজুমদারের ৪১তম শহীদ দিবস গত শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে গণমুক্তির গানের দল (মুক্তির দল) কুলাউড়া উপজেলা শাখা ওই দিন সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের স্থানীয় কালিটি চা-বাগানের কার্যালয়ে বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে চারু মজুমদারের বিপ্লবী দর্শন ও সংগ্রামী জীবন নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা কমিটির সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাযহার রুবেল, আহাদ আহমদ, ধীরেণ সিংহ, বাবুল চন্দ্র দাস প্রমুখ বক্তব্য দেন।