চারু স্মরণোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওরা চেয়েছিল আগুন দিয়ে আগুন নেভাবে’ স্লোগান নিয়ে খুলনার ডুমুরিয়ায় আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চারু স্মরণোৎসব। ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ বিপ্লবী চারু বসুর ১০৮তম আত্মদানবর্ষ স্মরণে বিপ্লবী চারু বসু স্মৃতি পরিষদ এই আয়োজন করেছে। বিকেল পাঁচটায় ডুমুরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান। স্মৃতি পরিষদের সভাপতি শফিক আহমেদ এ তথ্য জানিয়েছেন।