চারুকলা ইনস্টিটিউট জরাজীর্ণ খসে পড়ছে ছাদের পলেস্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বয়রায় অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের অবস্থা বেহাল। শ্রেণীকক্ষগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। তাই ঝুঁকি নিয়ে ক্লাস করছেন এখানকার দেড় শ শিক্ষার্থী।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এ কলেজ ২০০৮ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ২০০৮-১০ সালের বাজেটে ইনস্টিটিউটের জন্য বরাদ্দ রাখা হয়নি। ২০১০-১২ সালের বাজেটেও বরাদ্দ নেই। বর্তমানে ইনস্টিটিউটটি বিভিন্ন আপৎকালীন খাতের অর্থে পরিচালিত হচ্ছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ইনস্টিটিউটের দোতলা ভবনের নিচের তলায় শ্রেণীকক্ষগুলো অপরিসর ও স্যাঁতসেঁতে। শৌচাগার ব্যবহারের অনুপযোগী। দোতলার কক্ষগুলোর ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। পাঠাগারের বইয়ের আলমারিগুলো পলেস্তারা ও বৃষ্টির পানির থেকে রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। মাঠটি পানি ও আবর্জনায় ভরা।ইনস্টিটিউটের প্রথম বর্ষের একজন ছাত্র বলেন, ‘আমাদের শ্রেণীকক্ষের অবস্থা খুবই খারাপ। আজও ঠিক হয়নি। আমরা ভর্তি হওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, তিন-চার মাস পরে মূল ক্যাম্পাসে নিয়ে যাবে। কিন্তু আজও তারা আমাদের মূল ক্যাম্পাসে নিল না। সব চারুকলা ইনস্টিটিউটে একটি করে গ্যালারি থাকে, কিন্তু আমাদের কোনো গ্যালারি নেই।’চারুকলা অনুষদের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক শ্যামল দেবনাথ বলেন, ‘আমাদের মূল সমস্যা স্থানের স্বল্পতা। আমাদের দাবি, মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় নিয়েছে এবং বলেছে, আমাদের জন্য মূল ক্যাম্পাসে জায়গা করে তারপর নিয়ে যাবে।’ তিনি আরও বলেন, মাঠের বেশকিছু জায়গা বেদখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেন না। চারুকলা অনুষদের প্রধান আফরোজা পারভীন বলেন, মূল ক্যাম্পাসে ফিরে যেতে সময় লাগবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েকউজ্জামান বলেন, ‘আমরা সংস্কারের কাজ শুরু করেছি। যাতে পলেস্তারা ভেঙে না পড়ে, সে জন্য ছাদ ভেঙে টিনের চাল দেওয়া হচ্ছে।