প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। নগরের শিল্পকলা একাডেমীতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।সূত্র জানায়, ইনস্টিটিউটের ৪০তম ব্যাচের শিক্ষার্থীরা এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন। প্রদর্শনীতে ৮৭টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।ইনস্টিটিউটের ৪০তম ব্যাচের শিক্ষার্থী রাজীব দত্ত ও জেসিকা তাসনীম প্রথম আলোকে জানান, তাঁদের ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো এ ধরনের প্রদর্শনী হচ্ছে।