প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয় দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চারুকলা অনুষদে এ প্রদর্শনী চলবে। গতকাল দুপুরে চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক টি এম এম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, প্রদর্শনীতে চারুকলা অনুষদের তিনটি বিভাগের ২৮৮ জন শিক্ষার্থী মোট ৩৭৯টি শিল্পকর্ম প্রদর্শন করবেন। রাজশাহী প্রতিনিধি