চারুকলা বিষয় বাধ্যতামূলক করতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষানীতি ২০১০-এ প্রথম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত চারুকলা বিষয় বাধ্যতামূলক করার দাবিতে নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে।নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে প্রেসক্লাবের সামনের বঙ্গবন্ধু সড়কে বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা মানববন্ধন হয়। এতে ছাত্র, শিক্ষক, চারুশিল্পী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, চারুকলার শিক্ষক ও চিত্রশিল্পী রাশেদুল হুদা, কামরুজ্জামান মধু প্রমুখ।