চারুকলায় পরীক্ষার ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষার ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফি বাড়ানোর প্রতিবাদে গত সোমবার বিভাগের চারজন শিক্ষকসহ সভাপতি এবং পরে প্রক্টরকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়।