চারুপুথির মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলাবাগান লেক সার্কাস স্কুলমাঠে শিশু-কিশোরদের জন্য চারুপুথি আয়োজন করতে যাচ্ছে চারুপুথি বৈশাখী শিশুমেলা, ১৪২৩। চারুপুথি বৈশাখী শিশুমেলায় থাকছে মঙ্গল শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য হচ্ছে সুন্দরবন। এ ছাড়া আরও থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী সাজ প্রতিযোগিতা, পুতুলনাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুখাঙ্কন, কেরিক্যাচার, কার্টুন বুথ। মেলার প্রস্তুতিতে শিশু বন্ধুরা বেশ মেতে উঠেছে এবং সরাঙ্কন, মুখোশ তৈরিতে তারা বেশ ব্যস্ত সময় পার করছে। শিশুদের জন্য নতুন কিছু করার উদ্দেশ্য নিয়ে ১৪ এপ্রিল, ২০১৪তে যাত্রা শুরু করে চারুপুথি। চারুপুথির মূল প্রতিপাদ্য ছিল ‘এসো নতুন কিছু করি’।
বিজ্ঞপ্তি