চার্জ দিতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে গতকাল মঙ্গলবার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে খায়রুজ্জামান সরকার (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। তিনি জেলার বেতকাঁপা ইউনিয়নের বৌলেরপাড়া গ্রামের খতিব উল্যার ছেলে। পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, গতকাল সকালে খায়রুজ্জামান প্রতিদিনের মতো অটোরিকশা চার্জ দিতে গিয়ে খোলা বৈদ্যুতিক তারে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।