প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটার্যাক্ট ক্লাব অব আইইউবিএটি বিশ্ববিদ্যালয় (আরসিআইইউ) গত রোববার চার্টার্ড প্রোগ্রাম ২০১৬ উদ্যাপন করে। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আরসিআইইউর ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম ইশতিয়াক ক্লাবের শপথবাক্য পাঠ করান। প্রেসিডেনশিয়াল মেডেল পরিয়ে দেওয়া হয় রোটার্যাক্ট ক্লাব অব আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের চার্টার্ড প্রেসিডেন্ট এস এম তৌফিকুর রহমানকে। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সেক্রেটারি মামুন খান। পাশাপাশি রোটার্যাক্ট ক্লাব অব আইইউবিএটির অফিশিয়াল ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। বিজ্ঞপ্তি।