চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতার নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আহমদের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।গতকাল শুক্রবার মধুখালী থানায় এ মামলা দায়ের করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী লায়লা হাসনা জাহান।মামলার এজাহারে বলা হয়, মধুখালী ইউপি চেয়ারম্যান গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ইউনিয়নের ২৫৪ জন ভিজিএফ কার্ডধারীর মধ্য থেকে ৭৩ জনকে চাল না দিয়ে (প্রত্যেককে ৩০ কেজি করে) দুই হাজার ১৯০ কেজি চাল আত্মসাৎ করেছেন। যার বাজার মূল্য ৮৭ হাজার ৬০০ টাকা।মধুখালী ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দীন আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, গত জানুয়ারি মাসে চারজন এবং ফেব্রুয়ারি মাসে ১১ জন চাল নিতে না আসায় তাঁদের চাল বিতরণ করা সম্ভব হয়নি। ওই চাল ইউপি ভবনে সংরক্ষিত রয়েছে। বাকি ব্যক্তিদের চাল যথাযথ নিয়মে বিতরণ করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী বলেন, মামলার তদন্ত চলছে। ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী প্রথম আলোকে বলেন, সাহাবুদ্দীন বিগত দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।