প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশ থেকে চাল আমদানি করতে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ। এ-সংক্রান্ত একটি কূটনৈতিক নোট ভিয়েতনামে বাংলাদেশের দূতাবাস থেকে ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ৫০ হাজার টন চাল কেনার এই দরপত্র আহ্বান করেছে। এতে ভিয়েতনামের চাল ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে চাল রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। ঘোষণা অনুযায়ী, এ বিষয়ে চুক্তি সইয়ের ৪০ দিনের মধ্যে চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে বাংলাদেশে চাল পাঠানো হবে। ইসরায়েল ছাড়া যেকোনো দেশ এই দরপত্রে অংশ নিতে পারবে। ভিয়েতনাম নিউজ