প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে ভিজিএফের ৭৫ বস্তা চালসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১০টায় উপজেলার খিয়ারজুম্মা বাজার থেকে পুলিশ ওই ব্যক্তিদের আটক করে। আটক দুই ব্যক্তি হলেন আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের মমিনুল ইসলাম (৪০) ও গোলজার হোসেন (৩৫)। পুলিশ জানায়, আলমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ওই দুই ব্যক্তি ট্রলিতে করে ভিজিএফের চাল নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। তারাগঞ্জ থানার ওসি মোসাব্বিরুল হক জানান, ওই দুই ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।