প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে লুট হওয়া চাল বগুড়ার শেরপুরে উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার মদনপুর এলাকার একটি গুদামঘর থেকে লুট হওয়া চালের ২৫২ বস্তা চাল উদ্ধার করে। এ সময় আন্তজেলা পণ্যবাহী ট্রাক ছিনতাইকারী দলের সদস্য জাহাঙ্গীর আলম (৩৪) ও স্থানীয় চাল ব্যবসায়ী তাপস কুমার মহন্তকে (৩০) আটক করা হয়। লুট হওয়া চালের মালিক রুহুল আমিন বলেন গত রোববার আশুগঞ্জ বাজার থেকে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা আতপ চাল ঢাকার বাবুবাজারে পৌঁছানোর জন্য একটি ট্রাক ভাড়া করেন। ট্রাক সময়মতো না পৌঁছালে তিনি আশুগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। তবে ট্রাক ও এর চালককে এখনো পাওয়া যায়নি।