প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে চাল ও শাড়ি বিতরণ করেছে জেলা প্রেসক্লাব। বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। আরও উপস্থিত ছিলেন ইউএনও খন্দকার শাহাদত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।