চাল ক্রয় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় আমন চাল ক্রয় অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ। গতকাল বুধবার ওই ক্রয় অভিযানের উদ্বোধন করেন ইউএনও সাবিহা সুলতানা। ডোমার খাদ্যগুদাম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মৃত্যুঞ্জয় রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, খাদ্যগুদাম কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ। উপজেলা খাদ্য কর্মকর্তা মৃত্যুঞ্জয় রায় বলেন, চলতি মৌসুমে ৩১ টাকা কেজি দরে উপজেলার তালিকাভুক্ত ১৩৪ জন মিল মালিকের কাছ থেকে ৮৩০ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।