চাল ক্রয় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় সরকারিভাবে চাল ক্রয় অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা অলি আহাম্মেদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ইউএনও হুসাইন শওকত, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জাফর হোসেন, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক সামছুল হক উপস্থিত ছিলেন। চলতি আমন মৌসুমে ২৪টি চালকলের মালিকের কাছ থেকে ১৬০ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।