চাল ক্রয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আমন মৌসুমে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ইউএনও জিলুফা সুলতানা গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দেলওয়ার হোসেন প্রমুখ। এবার উপজেলায় প্রতি কেজি চাল ৩৩ টাকা দরে ৪৩০ মেট্রিক টন চাল কিনবে সরকার।