প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে জয়রামপুর গ্রাম থেকে এসব চাল জব্দ করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, হতদরিদ্র ব্যক্তিদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে—এমন খবর পেয়ে ইউএনও মোহাম্মদ আবদুল ছালাম ছোট জয়রামপুর গ্রামে অভিযান চালান। এ সময় ওই গ্রামের ব্যবসায়ী তালেব আলীর বাড়ি থেকে তিনি ২৬ বস্তা চাল জব্দ করেন। এসব বস্তায় ১ হাজার ৩০০ কেজি চাল ছিল।