চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার বন্যাকবলিত হাসিলকান্দি, সাতালিয়া, হাটবাড়ি, দীঘলকান্দি, গোবিন্দপুর, গুয়াবাড়ি ও পাতিলবাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে দুই হাজার পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান নৌকাযোগে বিভিন্ন এলাকায় গিয়ে ওই চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, কচুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুর রহমান, কামালেরপাড়া ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম, মুক্তিনগর ইউপির চেয়ারম্যান আরশাদ আজিজ, ফুলছড়ির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।