চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যাকবলিত কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর, ভাষারপাড়া, সরদারপাড়া, মদনেরপাড়া, বালাসি ও কাইয়ারঘাট গ্রামে গতকাল শুক্রবার সকালে দুই হাজার পরিবারকে পাঁচ কেজি করে চাল দেওয়া হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান ওই চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম পারভেজ, সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক নয়া মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। চাল পেয়ে ভাষারপাড়া গ্রামের বন্যাকবলিত কহিনুর বেগম ও আবদুল জলিল বলেন, ‘চাল পেয়ে উপকার হলো।’