চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের লোকজনের মাঝে গতকাল রোববার থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনা মূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। ইউপি সূত্রে জানা যায়, লক্ষ্মীকুণ্ডায় এবার ২ হাজার ৪০ জন ভিজিএফ কার্ডধারীর প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হবে। ইউনিয়ন পরিষদের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, ফজলুল হক, শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সেলিম আহমেদ প্রমুখ।