চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজনন মৌসুমে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার জেলের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল হোসেন চাল বিতরণের উদ্বোধন করেন। গতকাল ৩ হাজার ৮০০ জেলের মধ্যে চাল বিতরণ করা হয়। দুই-তিন দিনের মধ্যে তালিকাভুক্ত সব জেলের মধ্যে চাল বিতরণ করা হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।