চাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় মৎস্য কার্যালয়ের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পুনর্বাসন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ১ হাজার ৪১২ জন জেলের মাঝে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মতলব পৌরসভা কার্যালয়ের চত্বরে এ চাল বিতরণ করেন ওই পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার, পৌরসভার কাউন্সিলর ইকবাল হোসেন ও বুলবুল চৌধুরী।