চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঢেউখালী ইউনিয়নের মোট ৮০টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে চাল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান মোসামঞ্চৎ কোহিনুর বেগম উপস্থিত ছিলেন।