চাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়। গতকাল দুপুরে সাবেক িচফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করেন। অনুষ্ঠানে এক হাজার ৬০০ জন দরিদ্র মানুষকে চাল দেওয়া হয়। আবার ওই দিন কমলগঞ্জ সদর ও মাধবপুর ইউনিয়ন পরিষদের দরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন সাংসদ মো. আব্দুস শহীদ।