প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চর এলাকার পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে নারিশা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সাংসদ সালমা ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল করিম ভুঁইয়া, পিআইও হাবিবুল্লাহ মিঞা, নারিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। পরে সালমা ইসলাম পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।