চাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় আলোকচিত্র প্রদর্শনী থেকে আয় হওয়া টাকা দিয়ে চাল কিনে তা দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। আলোকচিত্রী অপূর্ব সাহা গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নওজোয়ান মাঠে এই চাল বিতরণ করেন। এ সময় মাসুদুর রহমান, মো. রিয়েল, মানিক সাহা, মাহফুজ হোসেন, গোলাম মোস্তফা, শফিক ছোটন উপস্থিত ছিলেন। ২০০ জন দুস্থকে পাঁচ কেজি করে মোট এক মেট্রিক টন চাল দেওয়া হয়। দরিদ্রদের সহায়তা করার জন্য গত ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নওগাঁ শহরের গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সে অপূর্ব সাহার একক আলোকচিত্র প্রদর্শনী হয়।