চাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল পৌরসভায় ৪ হাজার ৬২১ জন ভিজিএফ কার্ডধারী গরিব ও দুস্থের মধ্যে কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল ওই চাল বিতরণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। মেয়র মোস্তফা কামাল জানান, এ বছর নড়াইল পৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্ডের জন্য ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ জন্য মোট ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।