চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে দুস্থদের মধ্যে চাল বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। উপজেলা পিআইও মনিরুজ্জামান সরকার বলেন, ঈদ উপলক্ষে এবার উপজেলার ১২ হাজার ৭৫৭ জন দুস্থের প্রত্যেককে দশ কেজি চাল দেওয়া হয়। গতকাল বুধবার উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে বেলা ১১টায় ১ হাজার ৪০৯ জন দুস্থর মধ্যে চাল বিতরণকাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ প্রমুখ।