চাল রপ্তানি আরও ছয় মাস নিষিদ্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুগন্ধিসহ সব ধরনের চাল রপ্তানি আরও ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আজ শুক্রবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত তা কার্যকর থাকবে।চাল রপ্তানির বিষয়ে এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল শেষ হয়। সম্প্রতি খাদ্য পরিধারণ ও মনিটরিং কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার পরামর্শ দেন বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কুমার রায় প্রথম আলোকে জানান, আন্তর্জাতিক বাজারের রপ্তানিকারক দেশগুলো চাল রপ্তানি বন্ধ রেখেছে। আর স্থানীয় বাজারেও চালের দর বাড়তির দিকে। এ দুই বিষয় বিবেচনায় রেখে চাল রপ্তানি আরও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়।