চাল রপ্তানি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুগন্ধিসহ সব ধরনের চাল রপ্তানি আরও এক বছরের জন্য নিষিদ্ধ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এ বছরের ১ জুলাই থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত। চাল রপ্তানি বিষয়ে এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ গত ৩০ জুন শেষ হয়। সূত্র জানায়, সম্প্রতি খাদ্য পরিধারণ ও তদারক কমিটির এক বৈঠকে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা ছয় মাসের পরিবর্তে এক বছরের জন্য করার পরামর্শ দেওয়া হয়।কয়েক বছর ধরেই বাণিজ্য মন্ত্রণালয় ছয় মাস করে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে এলেও এবারই তা করা হয় এক বছরের জন্য।